ভিয়েনা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ইন্দুরকানীতে ভুয়া দলিল করার অভিযোগে দুইজন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১০৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সাব-রেজিস্ট্রার অফিসে ভূয়া দলিল করার অভিযোগে দলিল লেখক সহ দুই জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বুধবার (২০ ডিসেম্বর) বিকালে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে ওই ভূয়া দলিল করার অভিযোগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজী সহ ৩জনকে আসামী করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন।

জানা যায়, মঙ্গলবার ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিসে দলিল লেখক রেজাউল করিম গাজী একটি দলিল রেজিস্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন। জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয় । সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী ও গৃহিতা মো. আবু বক্কর সিদ্দিককে পুলিশ ওই দিন সন্ধ্যায় গ্রেফতার করে। কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়। দলিল লেখক রেজাউল করিম গাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আ. খালেক গাজীর ছেলে।

দাতা রিজিয়া জানান, আমার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী কাগজপত্র ঘুচিয়ে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার, জমির দাখিলার জন্য ২হাজার টাকা নিয়েছে । আমি এই ভূয়া কাগজপত্র বিষয় কিছুই জানিনা ।

নাম প্রকাশে অনুচ্ছিক একাধিক লোকে জানান,দলিল লেখক রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারনা কাজে জড়িত ।

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিস্ট্রার অফিস থেকে একটি প্রতারনা মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আরো প্রতারনার অভিযোগ রয়েছে । বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে ভুয়া দলিল করার অভিযোগে দুইজন গ্রেফতার

আপডেটের সময় ০৬:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩