ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি : ড. মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে। ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না। আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে তামাশা শুরু করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে। এটা নির্বাচন হতে পারে না। এটা গণতন্ত্র হতে পারে না। ঢাকায় বসে এমপি নির্ধারিত হয়। এ দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। বিএনপির এই নেতা বলেন, লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।

ড. মঈন খান বলেন, এ দেশে এমন একটি সরকার চলছে, যে সরকার ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না, তারা মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। ৫২ বছর আগে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু এই কারণেই কি তারা জীবন দিয়েছিল? গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য, ৫২ বছর পর এসে দেশের ১৮ কোটি মানুষকে প্রশ্ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি : ড. মঈন খান

আপডেটের সময় ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩