ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি : ড. মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৯৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে। ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না। আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে তামাশা শুরু করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে। এটা নির্বাচন হতে পারে না। এটা গণতন্ত্র হতে পারে না। ঢাকায় বসে এমপি নির্ধারিত হয়। এ দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। বিএনপির এই নেতা বলেন, লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।

ড. মঈন খান বলেন, এ দেশে এমন একটি সরকার চলছে, যে সরকার ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না, তারা মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। ৫২ বছর আগে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু এই কারণেই কি তারা জীবন দিয়েছিল? গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য, ৫২ বছর পর এসে দেশের ১৮ কোটি মানুষকে প্রশ্ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি : ড. মঈন খান

আপডেটের সময় ০৮:৫২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩