ভিয়েনা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রেললাইন পাড় হতে গিয়ে অটোভ্যান ও রিকশা চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ৬৮ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পাড় হওয়ার সময় নীল সাগর এক্স‌প্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তা‌দের একজন রিকশা এবং অটোভ‌্যান চালক ছি‌লেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার সল্লা ও হাতিয়ার পৃথক দুইটি রেলক্রসিং‌য়ে এই ঘটনা ঘ‌টে।
নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৬) এবং একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।
স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পাড় হচ্ছিল। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। প‌রে স্বজনরা খবর পে‌য়ে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে বা‌ড়ি‌তে নি‌য়ে যায়।
ঘা‌রিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল রি‌পোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেললাইন পাড় হতে গিয়ে অটোভ্যান ও রিকশা চালক নিহত

আপডেটের সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩