ভিয়েনা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ৫৭ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ‍্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর শহরের থানার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ ব‍্যাধীতে পুস্পস্তবক অর্পণের মধ‍্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পুস্পস্তবক অর্পনের পর লালমোহন উপজেলা প্রশাসনের উদ‍্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ।
 এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে এদেশের কিছু চিহ্নিত রাজাকার ও তাদের দোসর আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় বিজয়ের ঠিক দুইদিন আগে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করেছে। তাদের চিন্তা ছিল এদেশকে মেধাশূন‍্য করে দিলে বাঙ্গালী জাতি মাথা উচু করে কখনও দাড়াতে পারবে না।
 এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাগণসহ আরো অনেক।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেটের সময় ০৬:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩