ভিয়েনা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

লালমোহনে বিষপানে তরুণের আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৫৯ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ আলী রাজ নামে ২২ বছর বয়সী এক তরুণ।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই তরুণ। মৃত মোহাম্মদ আলী রাজ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকার মো. রফিজলের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আলী রাজ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যার জন্য রাজের স্বজনরা মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তবে বুধবার ভোরে হঠাৎ বমি করতে থাকেন রাজ। পরে স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিষপানের বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী রাজ।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই তরুণের লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিষপানে তরুণের আত্মহত্যা

আপডেটের সময় ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩