ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

চরফ্যাশনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ৬১ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সদস্য ইউছুফ হোসেন ইমন, পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু।

এছাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সগীর আহাম্মেদ নিরব, সহ-সভাপতি জিল্লুর রহমান তুহিনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশিক সমস্যা। তাই সারা পৃথিবীতে দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে’। তিনি বলেন, এ বছর সরকার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস সরকারিভাবে পালন করছে, যা দেশের দুর্নীতিবিরোধী সংগ্রামকে আরো বেগবান করবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নওরীন হক বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্ননের ক্ষেত্রে দুর্নীতি বড় বাধা। দূর্নীতি সমাজের উন্নয়নের সব ক্ষেত্রকে দুর্বল করে দেয়। যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ। তাই দুর্নীতি দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধেই বেশি মনোযোগ দিতে হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেটের সময় ০৮:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩