ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই, টাঙ্গাইলে নির্বাচন কমিশনার মো: আলমগীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ৯৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবী করেন।
এ সময় তিনি আরেক প্রশ্নের জবাবে জনান, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এবিষয়ে নিরিক্ষা করার সুযোগ রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোন সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।
এছাড়াও তিনি জানান,  আসছে নির্বাচনে আমেরিকা, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২জন পর্যবেক্ষক ও ৪৬জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন।
অনুষ্ঠানে জেলা প্রসাশক মো: কায়ছারুল ইসলামের সভাপতিত্ত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী  রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই, টাঙ্গাইলে নির্বাচন কমিশনার মো: আলমগীর

আপডেটের সময় ০১:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩