ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলায় ভুয়া দুই নৌবাহিনী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১১৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজ্জামেল মুক্তিযোদ্ধা বাজার থেকে ভুয়া দুই নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়া ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (৪ নভেম্বর) রাতে তাদেরকে আটক করেন স্থানীয় জনতা। এরপর আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।

ভুয়া দুই ব্যক্তি হলেন কুমিল্লা জেলার মুরাদ নগর থানা এলাকার মৃত মহব্বত আলী ভূইয়ার ছেলে মো. রহিম ভূইয়া ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকার মো. রফিক মিয়ার ছেলে মো. সজীব।

ওসি জানান, সোমবার রাতে ওই দুই ব্যক্তি নৌবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারে গিয়ে স্থানীয়দেরকে নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়। এরপর তারা স্থানীয়দেরকে জানায়, তারা দু’জন বাংলাদেশ ব্যাংক ঢাকা থেকে এসেছে।

স্থানীয়দেরকে তারা জানায় এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এক হাজার টাকা করে বাংলাদেশ ব্যাংকের ভুয়া রিসিটের মাধ্যমে নেয়।

এক পর্যায়ে স্থানীয় সচেতন ব্যক্তিদের সন্দেহ হলে তারা বিষয়টি দুলাল বাজার নৌবাহিনীকে অবগত করে। পরে দুলাল বাজার নৌবাহিনীর সদস্যরা আনন্দবাজার গিয়ে তাদেরকে দেখে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পরে নিশ্চিত হয় তারা দু’জন ভুয়া নৌবাহিনী। এরপর স্থানীয় এক ব্যক্তির দায়ের করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ভুয়া দুই নৌবাহিনী আটক

আপডেটের সময় ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩