ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১০৯ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিশ্বজিৎ নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাসুদেব বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিশ্বজিৎ ওই গ্রামের বিপুলের ছেলে।
স্থানীয়রা জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় সহিংসতার জন্য বেশ কয়েকদিন যাবৎ হাসুয়া,রামদা,চাপাতিসহ দেশীয় অস্ত্র তৈরি করে আসছিল বিশ্বজিৎ।
পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন জানান, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী সমর্থকদের উপর হামলার জন্য এমপি সমি সিদ্দিকীর অনুসারী যুবলীগ নেতা ইব্রাহীম খলীল রাজার ভাই ইসমাইল এসব দেশীয় অস্ত্র তৈরি করাচ্ছিল তাদেরকে দিয়ে।
এ বিষয়ে জানতে সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলীল রাজাকে তাঁর ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

আপডেটের সময় ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩