ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে আওয়ামী লীগের ধাওয়ায় ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৪২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর ও ভূঞাপুর উপজেলায় অবরোধের সমর্থনে সন্ধ্যায় ঝটিকা মশাল মিছিল বের করে বিএনপি।  রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের নেতৃত্বে  ঝটিকা মিছিল বের হয়। শহরের টাঙ্গাইল প্লাজার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি  এসআর খান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল, সদর থানা ও শহর ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে ভুঞাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামানের নেতৃত্বে অবরোধের সমর্থনে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ভূঞাপুর প্রেসক্লাব সামনে এলে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের মাঝে মশাল রেখে দ্রুত স্থান ত্যাগ করে। যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী জেলায় টহল জোরদার করেছে।
শফিকুজ্জামান /ইবিটাইমস /টাঙ্গাইল
জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আওয়ামী লীগের ধাওয়ায় ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল

আপডেটের সময় ০৬:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩