ভিয়েনা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

হবিগঞ্জের সাতছড়িতে জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য এনটিসি’র চা বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে পর্যটকদের জন্য ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। জেলার চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকার তেলিয়াপাড়া চা বাগানের সাতছড়ি ডিভিশনের প্রবেশপথে এ কেন্দ্র উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ন্যাশনাল টি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুসা।

এ সময় কোম্পানির মহাব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, মহাব্যবস্থাপক মোঃ কেরামত আলী, উপ-মহাব্যবস্থাপক কাজী এমদাদুল হক, চন্ডিছড়া চা বাগান ব্যবস্থাপক মোঃ ইউসূফ খান, তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক দ্বীপন কুমার সিংহ, টি প্যাকেজিং ব্যবস্থাপক নূর হোসাইন, সাতছড়ি ডিভিশনের সহকারী ব্যবস্থাপক হোসাইন উদ্দিন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলসহ চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ ও শ্রমিককর্মচারীরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল টি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুসা জানান, তেলিয়াপাড়া চা বাগানের সাতছড়ি ডিভিশনের পাশে সাতছড়ি জাতীয় উদ্যান। এ উদ্যানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটকের সমাগম হয়। আমরা পর্যটকদের কথা চিন্তা করে চা বিক্রয় কেন্দ্র চালু করেছি। এ বিক্রয় কেন্দ্রে বাগানের উন্নতমানের চা পাতা পাওয়া যাবে। পর্যটকরা এ কেন্দ্রে এসে বাগানের তাজা পাতার চা পান করতে পারবেন। যাওয়ার সময় ক্রয় করে নিয়ে যেতে পারবেন চা পাতা।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের সাতছড়িতে জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য এনটিসি’র চা বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন

আপডেটের সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩