ভিয়েনা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১০২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদীয় আসন ১১৭ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূরুন্নবী চৌধুরী শাওন।

রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের সারাদেশের আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণা করেন। এতে ভোলা-৩ আসনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন নূরুন্নবী চৌধুরী শাওন।

মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে লালমোহনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। বিতরণ করা হয় মিষ্টি। অনেককে শুকরিয়া আদায় করতে দেখা গেছে। মোল্লা জামে মসজিদে মাগরিববাদ দোয়া মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওযামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস  

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

আপডেটের সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩