ভিয়েনা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লালমোহনে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে সাপের ছোবলে মো. ইয়াছিন মাঝি নামে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই কৃষক লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার মৃত মোস্তফার ছেলে।

জানা যায়, শনিবার বিকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন ইয়াছিন মাঝি। এ সময় তার পায়ের আঙুলে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে এতে করে ইয়াছিন মাঝি আরো অসুস্থ্য হয়ে পড়েন। যার জন্য তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ইয়াছিন মাঝি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।

এ বিষয়ে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বলেন, সাপের কামড়ে এক কৃষক মারা গেছেন বলে শুনেছি। রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

আপডেটের সময় ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩