ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইল-৫ আসনে সতন্ত্রপ্রার্থী খন্দকার আহসান হাবিবের মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ১০৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ আসনে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতন্ত্রপ্রার্থী এডভোকেট খন্দকার আহসান হাবিব। দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সাংবাদিকদের সহযোগিতা ও পাশের আহ্বান জানিয়ে গতকাল শহরের কিছুক্ষন হোটেলের দ্বিতীয় তলায় মতবিনিময় করেন তিনি।
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা আহসান হাবিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র তুলেছেন। ১৯ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন। খন্দকার আহসান হাবিবসহ কয়েকজন ব্যক্তি ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের’ ব্যানারে ১৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই দিনই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলামকে বহিষ্কার করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিবের বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।
মতবিনিময়কালে তিনি বলেন, সকল বিষয় চিন্তা ভাবনা করে মনোনয়ন কিনেছি। জনগনের সতষ্ফুর্ত সাপোর্টের কারণে মাঠে নেমেছি। আমি সকল শ্রেণি পেশার লোকজন নিয়ে কাজ করতে চাই। আশাকরি সাংবাদিকরা আমাকে সব সময় সহযোগিতা করবে।
মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রার্থীর সহযোগিরা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল-৫ আসনে সতন্ত্রপ্রার্থী খন্দকার আহসান হাবিবের মতবিনিময়

আপডেটের সময় ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩