ভিয়েনা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

মনোনয়নকে ঘিরে আতংকে শৈলকুপার ৬০ গ্রামের মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ইতিমধ্যেই সারাদেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। ভোটের আর বেশিদিন বাকি নেই। তবে দিন যতই এগোচ্ছে ঝিনাইদহের শৈলকুপার মানুষের মাঝে তত বেশি আতঙ্ক বিরাজ করছে৷ তারা বলছেন,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাইকে মনোনয়ন দিলে হতে হবে হামলার শিকার,ছাড়তে হবে বাড়িঘর। জীবন সংশয়েরও আশঙ্কা রয়েছে শৈলকুপা উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষের।
জানা যায়, আব্দুল হাইয়ের পোষা ক্যাডার বাহিনীর অত্যাচারে বিগত কয়েকবছর ধরে শৈলকুপার মনোহরপুর, সারুটিয়া ,নিত্যানন্দনপুর,বগুড়া,মির্জাপুর ইউনিয়নের অন্তত ৬০ গ্রামের আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। ঘর ছাড়তে হয়েছে শত শত মানুষের। বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। আইনের আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি অনেকের। এবারও ওই ঘটনার ব্যতিক্রম ঘটবে না বলে তাদের দাবী। বিগত সময় থেকে এবার আরো খারাপ অবস্থা হবে বলে মনে করছেন এসব ইউনিয়নে বসবাসরতরা । তাই এবছর আর আব্দুল হাইকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু জানান, আব্দুল হাইয়ের ক্যাডার বাহিনীর অত্যাচারে শৈলকুপার মানুষ অতিষ্ঠ। তার বিরোধিতা করলেই হামলা-মামলা শিকার হতে হয়। জীবনও দিতে হয়েছে অনেককে। তাই আবারও তাকে মনোনয়ন দিলে শত শত আওয়ামী লীগ কর্মী জীবন হারাবো।
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, আব্দুল হাইকে আবারও দলীয় মনোনয়ন দিলে শৈলকুপা আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। রক্তের বন্যা বইবে শৈলকুপায়। তাই তাকে যেন মনোনয়ন না দেওয়া হয় সে ব্যাপারে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।
ঝিনাইদহ/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনোনয়নকে ঘিরে আতংকে শৈলকুপার ৬০ গ্রামের মানুষ

আপডেটের সময় ১০:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩