ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

আ.লীগ নেত্রী কল্পনাকে নিয়ে অপপ্রচার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৬৬ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য ও ঝিনাইদহ-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী পারভীন জামান কল্পনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের হাইকমাণ্ডকে সঠিক তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শৈলকূপা উপজেলা আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে। বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়েন তারা। অপরদিকে কেন্দ্রীয় নেত্রী কল্পনা দলকে সুসংগঠিত করার জন্য নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দলীয় মনোনয়নের জন্য হেভিওয়েট প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় শক্তশালী বলয় গড়ে তুলেছেন কল্পনা। এরই মাঝে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সাথে কল্পনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা জানান, বিগত সময়ে আমরা একসাথে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সেসময়কার ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে আমার প্রতিপক্ষরা। এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব। সেই সাথে শৈলকূপার সকল হানাহানি নিরসন করবো।
শেখ ইমন/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আ.লীগ নেত্রী কল্পনাকে নিয়ে অপপ্রচার

আপডেটের সময় ০৬:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩