ভিয়েনা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাঙ্গাইলে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি ৯ ঘন্টা পর উদ্ধার, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৪৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাইনচ্যুত বগিটি ৯ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪.৪০ টায় টাঙ্গাইল সদর উপজেলার তারাবাড়ি এলাকায় ওই বগিটি লাইনচ্যুত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইল রেল স্টেশনের নিকট তারাবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিলের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইসচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একটি উদ্ধারকারী দল ৯ ঘন্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন ষ্টেশনে ৫টি ট্রেন আটকা পড়ে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষ‌তিগ্রস্থ ট্রেন উদ্ধার কর‌তে আসা রি‌লিভ ট্রেন‌টি কাজ না করায় ম‌্যানুয়াল সি‌স্টে‌মে উদ্ধার কাজ কর‌ে রেলও‌য়ে কর্তৃপক্ষ। ফলে উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি ৯ ঘন্টা পর উদ্ধার, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেটের সময় ০৬:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩