ভিয়েনা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাঙ্গাইলে RAB এর হাতে ২২ কেজি গাঁজা সহ দুই বিক্রেতা আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ৪৫ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কর্মনত র‌্যাব-১৪’র সিপিসি-৩ কোম্পানীর একদল র‌্যাব সদস্য শনিবার(১৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ দুই বিক্রেতাকে আটক করেছে। র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হচ্ছেন- রাজশাহী জেলার কাটাখালী থানার মীরকামারী(বেলঘরিয়া) গ্রামের রবির উদ্দিনের স্ত্রী মোছা. জেসমিন বেগম(৪০) ও একই থানার
কাকাইলকাটি(মীরকামারী) গ্রামের মো. মোস্তাকিন আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম(৩৮)।
র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর অধিনয়ক মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল শনিবার ভোরে সিরাজগঞ্জ রেলওয়ের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ট্রেনের বগিতে অভিযান চালায়। অভিযানে ২২ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র‌্যাব-১৪ জানায়, আটককৃতরা ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে পদ্মা এক্সপ্রেস টেনে করে রাজশাহী যাচ্ছিল। র‌্যাব সদস্যরা গোপনে খবর পেয়ে গাড়ি নিয়ে
তাদের পিছু ধাওয়া করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি তল্লাশি করে তাদেরকে গাঁজা সহ আটক করে।
আটককৃতদের সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে RAB এর হাতে ২২ কেজি গাঁজা সহ দুই বিক্রেতা আটক

আপডেটের সময় ০৬:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩