ভিয়েনা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৮৯ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন  ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন- স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে বসুন্ধরায় ২২৮ শতক জমি। যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা। এ ছাড়া তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি।যার বাজার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানে নেমে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পায় দুদক। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

আপডেটের সময় ০৯:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩