ভিয়েনা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

মুক্তিযুদ্ধের কমান্ডার সিকান্দার আলী মিয়ার ইন্তেকাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৫০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়া (৭৯) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে ১০টায় নামাজে জানাযা শেষে নলছিটি উপজেলার বিহঙ্গল গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মযার্দায় দাফন সম্পন্ন করা হয়।

সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। মুক্তিযুদ্ধচলাকালীন সেনাবহিনী থেকে চলে এসে যুদ্ধে অংশ নেয় এবং একাধিক রণাঙ্গনে সফলতার সাথে যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি ১৯৭১ সালের জুন মাসে ঝালকাঠির কাঠালিয়া থানা আক্রমণ করে সেখান থেকে ১১টি অস্ত্র নিয়ে যুদ্ধের কাজে ব্যবহার করে এবং নলছিটি দরগাবাড়ির যুদ্ধসহ নলছিটির থানা হানাদার মুক্ত করার ক্ষেত্রে বিরোচিত ভূমিকা পালন করেছেন। তিনি টানা দুইবার নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তিযুদ্ধের কমান্ডার সিকান্দার আলী মিয়ার ইন্তেকাল

আপডেটের সময় ০৬:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩