ভিয়েনা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনার বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় অনতে হবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেহ নেই। শেখ হাসিনার সরকারের আমলে শুধু শহর কেন্দ্রিক নয় গ্রাম, গঞ্জ ও চরাঞ্চলের উন্নয়ন এখন দৃশ্যমান। বর্তমান সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা শাখা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মঙ্গলসিকাদার বাজার ও লালমোহন থানা মোড়ে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন আজকে অনেকে সহ্য করতে পারছে না এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র সফল করতে না পেরে তারা দেশের স্বার্থ না দেখে বিদেশী প্রভূদের কাছে বিভিন্ন ধরনা ধরছে। বিএনপি জামাত জোট মীর জাফরদের পেতাতœা। তাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই মীর জাফরদের পেতাতœারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দেশের জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

ধলীগৌর নগর ইউনিয়ন আওয়ামীলীগ (উত্তর) সভাপতি মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন এমপি শাওন

আপডেটের সময় ০২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩