ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ৪৭ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানায় রয়েছেন।

এদিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করায় বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপি’র নেতাকর্মীর নাম উল্লেখ করে করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এ সব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেটের সময় ০২:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩