ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

নাজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর ভাংচুরের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ৬২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ঘর ভাংচুর করে খালে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে। আর এ ঘটনায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে মারধর সহ হত্যার হুমকী দিচ্ছেন অভিযুক্ত। এতে ভুক্তভোগী গত কিছু দিন ধরে নিজ ঘরে অবরুদ্ধে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারী গ্রামে। অভিযুক্ত শওকত হোসেন স্বপন গাজী ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আর ভুক্তভোগী মো. আলী আহম্মেদ গাজী (৬০) একই এলাকার মৃত আবুল হোসেন গাজীর ছেলে।

ভুক্তভোগী জানান, ওই স্বপন গাজীর সাথে গাজী বাড়ির মসজিদ সংলগ্ন ৭৩৬ নম্বর খতিয়ানে সাড়ে ৩ শতাংশ পৈত্রিক জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত বুধবার রাতে প্রতিপক্ষ স্বপন গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন লোক নিয়ে ওই জমিতে থাকা ঘর ভাংচুর করে পাশের খালে ফেলে দেন। এ নিয়ে থানায় অভিযোগ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে প্রতিদিন এলাকায় মহড়া দিচ্ছেন। তার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে থাকা একটি টিনের ঘর ভাংচুর করে খিছু অংশ পাশের কেলে ফেলে দেয়া হয়েছে। আর কিছু অংশ সেকানে রয়েছে।
স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য স্বপন গাজীর সাথে জমি নিয়ে বিরোধের জেরে সোকনে থাকা ঘর ভেঙ্গে ফেলেছেন সাবেক ওই ইউপি সদস্য।

এ বিষয়ে আ’লীগ নেতা স্বপন গাজী জানান, প্রতিপক্ষ তার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়েছেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই ঘর ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর ভাংচুরের অভিযোগ

আপডেটের সময় ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩