ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

হবিগঞ্জে বাহুবলের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা, বালু ও এক্সকেভেটর জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৬২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জের বাহুবলের কামাইছড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মজুদ রাখায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ধারায় ১ ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার দুপুরে বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগান এলাকায় জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট ও বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জনাব রুহুল আমিন।

দন্ডপ্রাপ্ত ব্যাক্তি হল কামাইছড়া এলাকার সানু মিয়ার পুত্র সাগর মিয়া (৩০)।

ভ্রাম্যমান আদালত দেখতে পায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের কামাইছড়া নামক স্থানে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং রাস্তার উপর ডিপো করে বালু জমা রাখছে। যা সম্পুর্ন বেআইনি। এমতাবস্থায় ভ্রাম্যমান আদালত আনুমানিক ৫০,০০০ ঘনফুট স্তূপীকৃত বালু এবং একটি এক্সকেভেটর সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে।এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তায় করে বাহুবল মডেল থানার একটি দল। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাহুবলের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা, বালু ও এক্সকেভেটর জব্দ

আপডেটের সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩