ভিয়েনা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

রাতের আঁধারে খাল দখলের জন্য আরসিসি পিলার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ৭০ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের লালমোহন গজারিয়া এলাকায় রাতের আঁধারে খাল দখলের জন্য আরসিসি পিলার বসানো হয়েছে। রাতারাতি বসানো এই পিলার দেখে এলাকায় চলছে তোলপাড়। এনিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। এই অবস্থায় রাস্তার পাশে খাল থাকায় রাস্তার কাজের ঠিকাদার খালের পাড়ে আরসিসি ঢালাইর কাজ করে। ওই ঢালাই এর পাড় ভেঙ্গে কিছুদিন আগে গভীর রাতে দখলদাররা খালের পাড়ে আরসিসি পিলার নির্মাণ করে। ভবিষ্যতে খালের মধ্যে আরেকটি পিলার করে দখলদাররা খালের উপর স্থাপনা নির্মাণ করার পরিকল্পনা নেয়।
স্থানীয় গজারিয়া ৮নং ওয়ার্ডের রফিক মেলেটারীর ছেলে রাজু, হারুন, কুট্টি মিয়ার ছেলে সিরাজ মিস্ত্রি, আ: রশিদ ফরাজীর ছেলে বাবু, সেকান্তর ফরাজীর ছেলে ইদ্রিছ ফরাজী, আ: রব, কাদির ফরাজীর ছেলে বাবুল ফরাজী, শাহে আলমের ছেলে জামাল মিঝি, আবুল হোসেন মিঝির ছেলে বশির মিঝি, কামাল মিঝি, আজিজুল মাষ্টার, খোরশেদ মিঝির ছেলে কাশেম মিঝি, মোতাহারের ছেলে বাবুল মিঝি, ফারুক মিঝি এই পিলারগুলো নির্মাণ করে বলে স্থানীয় সূত্র জানায়। স্থানীয়দের অভিযোগ, খালটি দখল হয়ে গেলে কৃষি কাজের জন্য পর্যাপ্ত সেচ ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কৃষকরা। এতে কৃষি কাজের জন্য ক্ষতির আশংকা রয়েছে। অভিযোগকারীরা বাঁধা দিলে তাদের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্মানাধীন পিলারগুলো জেলা পরিষদের জায়গায় স্থাপন করা হয়েছে। জেলা পরিষদকে এবিষয়ে কোন ভূমিকা নিতে দেখা যায়নি। স্থানীয়রা জেলা পরিষদকে বিষয়টি আমলে নেওয়ার দাবী জানান। না হলে অচিরেই গজারিয়া খাল বন্ধ হয়ে যাবে।
ভোলা/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাতের আঁধারে খাল দখলের জন্য আরসিসি পিলার

আপডেটের সময় ০৩:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩