ভিয়েনা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

আজ মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, নদীতে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৬৭ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় উপকূলের সাগর ও নদীতে ইলিশ ধরার ওপর গত ১২ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা দেয় সরকার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মধ্য রাত থেকেই শেষ হচ্ছে সেই নিষেধাজ্ঞা।  প্রতি বছরের ন্যায় এই বছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। এসময়  মেঘনা ও তেতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার, আহোরণ, মজুদ ও ক্রয় বিক্রয় বন্ধ ছিল। এতে ২২ দিন বেকার সময় পার করেছে জেলেরা। মৌসুমের শুরু থেকে নদীতে তেমন একটা মাছ পাওয়া যায়নি। আর্থিক অভাব অনটনের মধ্যে কেটেছে তাদের দিন।
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর  ইউনিয়নের ভাত্তির খাল মাছ ঘাটের জেলে রফিক মাঝি  জানান, একটি ছোট মাছধরা নৌকার মাঝি সে। তার নৌকায় তিনি সহ ১০ জন মাছধরার কাজ করেন। এই বছর মৌসুমের প্রথম থেকে আশানুরুপ মাছ পায়নি। নিষেধাজ্ঞার আগে করা হিসাবে দেখা গেছে প্রায় লাখ টাকার মত দেনা আছেন। গত কয়েকদিন জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছেন। রাতে সহকর্মীদের নিয়ে নদীতে মাছ শিকারে যাবেন। এজন্য সবাই সব শেষ প্রস্তুতি নিতে ঘাটে এসে নৌকায় অবস্থান করছেন। সবার মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস কাজ করছে।
সরেজমিনে  ঘুরে দেখা যায়,  জেলেরা  নৌকার মাঝিরা তাদের জাল নৌকায় তুলে নিচ্ছেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা ছিড়ে যাওয়া এসব জাল তীরে নামিয়ে মেরামত করেছেন। অনেকে জ্বালানি তেল ও খাওয়ার নিয়ে নিচ্ছেন। সবার মধ্যে একধরনের কর্ম তৎপরতা লক্ষ্য করা গেছে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, নদীতে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

আপডেটের সময় ০৫:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩