ভিয়েনা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ভোলায় সড়কে গাছ-টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ১০৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় সড়কে গাছ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন  বুধবার (১ নভেম্বর) সকালে ভোলার খেয়াঘাট সড়কের চরনোয়ারবাদ ও চৌমুহনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কের ওপর বসে গাছ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় বিএনপির নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া জেলা শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে বড় ধরনের কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলায় বিপুল সংখ্যাক র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে খবর পেয়ে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা ওই স্থানে গিয়ে অবস্থান নিলে নেতাকর্মীরা সরে যান। পরে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জ্বলন্ত টায়ার নিভিয়ে ও সড়ক থেকে গাছ এবং ইটে সরিয়ে সড়ক পরিষ্কার করে দেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রস্তত রয়েছে। তবে কোথায় বড় ধরনের কোনো সহিংস ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সড়কে গাছ-টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ১২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩