ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৭৩ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলার ২নং কালমা ইউনিয়ন ও শম্ভুপুর ইউনিয়নের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) আছর বাদ উপজেলার কালমা ইউনিয়নের ইয়াসিনগঞ্জ নতুন বাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি হাসনাইন আহম্মেদ নূরানী  হাফিজিয়া জামে মসজিদের সামনে থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তজুমদ্দিন উপজেলার ইয়াসিনগঞ্জ নতুন বাজার এসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আলহাজ্ব আব্দুল মোতালেব মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ধর্মীয় বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম-(শুভ রাজ), হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আমানউল্লাহসহ ইয়াসিন গোঞ্জ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আমীর হোসেন ফরাজি ও নয়ন গন্ডা, বাবুল ডাক্তারসহ হাজার ও তাওহীদি জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সকল বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ও ইসরাইলি পণ্য বয়কট করার আহবান জানান।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেটের সময় ০২:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩