ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ৩৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় হামুন এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা শহর সহ জেলার ৭ টি উপজেলায় মোট ৮ টি কল্টোল রুম খোলা হয়েছে ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ কথা জানান।

সভায় আরো জানানো হয় এই দুর্যোগ মোবাকেলায় জেলা প্রশাসনের কাছে ৪ লক্ষ ৪০ হাজার নগদ টাকা, ৫০ বাল্ডিল টিন, ৪১২ মে.টন চাল ও ৪ হাজার কম্বল রয়েছে। এছাড়াও জনগনের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অপরদিকে দুর্যোগ পূর্ব ও পরবর্তী সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন।

আবহাওয়া অফিসের তথ্য মতে পিরোজপুর জেলা সহ তার পাশ^বর্তী দ্বীপ সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই আজ রাত ৮ টার ভিতরে উপকূলীয় এলাকার জন সাধারনকে নিরাপদে রাখার জন্য স্থানীয় আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে জেলা প্রশাসক জানান।

এ দিকে ঘূর্নিঝড় মোকাবেলায় জেলার ৭ উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার নাজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল হোসেন জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্থার সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয় দূযোর্গ মোকাবেলায় টিম গঠন করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমান জানান, দূর্যোগ মোকাবেলায় পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সে জন্য প্রতি থানায় পৃথক টিম গঠন করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

আপডেটের সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩