ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১০৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ইউএনও রায়হান উজ্জামানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ আটক করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

শনিবার(২১ অক্টোবর) বিকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী”র উপস্থিতিতে জেলা প্রশাসন ও  মৎস্য বিভাগের ব্যানারে তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট অভিযান চলে। অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় ও ১ শত কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত কারেন্ট জাল বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়। উদ্ধারকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

অভিযানে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল উদ্ধার

আপডেটের সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩