ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

মা ইলিশ শিকার: নেছারাবাদে জরিমানা ২, কাউখালীতে পালিয়েছে ২ জেলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১০৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর:  পিরোজপুরের কাউখালীতে ইলিশ ধরা নিষিদ্ধের সময় নৌ পুলিশের হাতে আটক দুই জেলে পালিয়ে গেছে।  শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লঞ্চঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই জেলেরা  হলেন উপজেলার সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো.  শাহিন (২৫), একই গ্রামের বেলায়েত হোসেন হাওলাদারের  ছেলে মো.  কাইউম (১৯)।

জানা গেছে,  ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞার  অংশ হিসাবে শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সন্ধ্যা নদীতে নৌ-পুলিশ অভিযান চালান। অভিযান চলার সময় সন্ধা নদীর সুবিদপুর খালের মোহনায় ইলিশ জেলেরা নদীতে মাছ ধরার সময় নৌ-পুলিশের হাতে ওই  ২ জেলে আটক হয়।

এদেরেকে উপজেলার লঞ্চঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় পুলিশের  অসাবধানতার সুযোগ নিয়ে হ্যান্ডকাপ পড়ার পূর্বেই ফাড়িঁর দরজায় ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে আটকৃত চেষ্টা করলে  পুলিশ ধরতে পারেনি।

এব্যাপারে নৌ-পুলিশের ইনচার্জ আব্দুল রাজ্জাক জানান,  তারা দরজার কাছে থুথু ফেলার কথা বলে দৌড়ে পালিয়ে যায়। তবে আটকৃতদের   গ্রেফতারের   চেষ্টা চলছে।

এ ছাড়া একই দিন দুপুরে জেলার নেছারাবাদের সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরার কালে দুই জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেন  ভ্রাম্যমান আদালত।  নেছারবাদ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব উল্লাহ মজুমদার এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো-বানরীপাড়া উপজেলার বাইশারী গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রনি (৩৫) ও  একই উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামের হারুন বেপারীর ছেলে মো. বেল্লাল হোসেন (২৬)।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানান,   ওই দিন সকালে থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার সন্ধ্যা নদীল বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময়  ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ও মাছ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মা ইলিশ শিকার: নেছারাবাদে জরিমানা ২, কাউখালীতে পালিয়েছে ২ জেলে

আপডেটের সময় ০৬:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩