ভিয়েনা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

বিরোধীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়:স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ৬৪ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, যারা এদেশে স্বাধীনতা চায়নি, শান্তি শৃঙ্খলা চায় নাই, যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় আসে, বঙ্গবন্ধু হত্যার বিচারকে যারা আইন করে বন্ধ করে দিয়েছে ওই বিরোধীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।

গতকাল বৃহস্পতিবার ২৪কোটি টাকা ব্যয়ে ভোলার চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধন শেষে দুপুর দুইটায় বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে আয়োজিত উপকারভোগী ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মন্ত্রী আ‌রো ব‌লেন, বিরোধীদের বলি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসেন। কিন্তু আপনারা আসতে চান না। আপনারা জানেন জনগন আপনাদের পাশে নেই। জনগনের জন্য আপনারা কিছু করেন নাই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন। অনুন্নত একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়েছেন।

স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো.আরিফুজ্জামান ও পুুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশিদ আলম,স্বাস্থ্য অধিদপ্তরে বরিশাল বিভাগীয় পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল, ভোলার সিভিল সার্জন একে এম শফিকুজ্জান উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিরোধীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়:স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩