ভিয়েনা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ৭৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় মো. সবুজ গাজী (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলে থাকা মো. আলা উদ্দিন আকন (১৭) নামের অন্যএক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন। তারা উভয়েই উপজেলার ডাক্তার রুস্তুম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন সোনাখালী গ্রামে। নিহত কলেজ ছাত্র সবুজ গাজী উপজেলার মানিকখালী গ্রামের কবির গাজীর ছেলে। আর আহত মো. আলাউদ্দিন আকন একই গ্রামের নুরুল আমিন আকনের ছেলে।

নিহতের পিতা কবির গাজী জানান, তার পুত্র প্রতিদিনের ন্যায় মোট সাইকেলে করে কলেজে যাচ্ছিলো। ওই দিন সকাল ১০টার দিকে ক্লাষের উদ্দেশ্যে তার এক বন্ধু বন্ধুকে নিয়ে যাওয়ার পথে এ দূর্ঘনায় নিহত হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা ওই দিন সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। এ সময় দক্ষিন সোনাখালী এলাকার ইলিয়াস জামালের বাড়ির কাছে পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেলের চালক সবুজ গাজী ও তার সাথে থাকা মোটর সাইকেল আরোহী মো. আলা উদ্দিন গুরতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ গাজীকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজিব রায়হান বলেন সবুজ গাজীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আর সাথে থাকা আলা উদ্দিনকে উন্নত চিকিৎসারজন্য অন্যত্র প্রেরন করা হয়েছে।

ওই কলেজের অধ্যক্ষ শাহ আলম মারুফ বলেন, ওই কলেজ ছাত্ররা বাড়ি থেকে কলেজে আসার সময় আহত হয়েছেন। তাদের খোঁজ নেয়া হয়েছে। নিহতের বাড়িতে কলেজের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে। আর আহতকে চিকিৎসার জন্য সহযোগীতা করা হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেটের সময় ১০:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩