ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

লালমোহনে প্রতিবন্ধিদের মধ্যে আয়বর্ধক ও সহায়ক উপকরণ এবং পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ৩৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রতিবন্ধিদের মধ্যে আয়বর্ধক ও সহায়ক উপকরণ এবং সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লিলিয়ান ফাইন্ডেশন (এলএফ) এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সহযোগিতায় এবং  দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস) এর সহায়তায় এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে লালমোহন আবুগঞ্জ বাজার দ্বীপ উন্নয়ন সোসাইটি এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, সহকারি শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) ইন্দ্রজিত চন্দ্র সরকার প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৫ জন প্রতিবন্ধি শিশুকে ৫টি হুইল চেয়ার, ৫ জন প্রতিবন্ধি শিশুকে ৫ জোড়া ক্রাচ, আয়বর্ধক কর্মসূচি পালনের জন্য যার মধ্যে রয়েছে মুদি মালামাল ক্রয়, সেলাইয়ের জন্য কাটা কাপড় ক্রয়, চায়ের দোকান ও ছাগল পালনের ১০টি প্রতিবন্ধি পরিবারের মধ্যে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এছাড়া ৫ জন প্রতিবন্ধি শিশুর মাকে পাবলিক কেয়ার গিভার সম্মাননা বাবদ ৩ হাজার টাকার চেক ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রতিবন্ধিদের মধ্যে আয়বর্ধক ও সহায়ক উপকরণ এবং পুরস্কার বিতরণ

আপডেটের সময় ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩