ভিয়েনা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঢাকায় বিএনপি’র প্রতিকী অনশন কর্মসূচি পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৯২ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে, তিন ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ২১ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিএনপি নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

বাংলাদেশের সব জেলা শহর ও মেট্রোপলিটন শহরে অভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। একই দাবিতে গত সোমবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকা সহ সারাদেশে সমাবেশ করেছে দলটি। গত ৯ আগস্ট থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৫ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে, মেডিকেল বোর্ড সুপারিশ করেছে যে, বাংলাদেশে এখন আর খালেদা জিয়ার চিকিৎসার কোনো বিকল্প পথ নেই; তাই তাকে দ্রুত বিদেশে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে পাঠানো প্রয়োজন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় বিএনপি’র প্রতিকী অনশন কর্মসূচি পালিত

আপডেটের সময় ১০:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩