ভিয়েনা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

মাভাবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৪৬ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ নানা কর্মসুচি মধ্য দিয়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ১২ অক্টোবর ২০২৩ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামকে নিয়ে প্রশাসনিক সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এরপর অভ্যন্তরীণ রিজেন্ট বোর্ড সদস্য, ডিন, রেজিস্ট্রারকে নিয়ে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর মহোদয় সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

           শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত

আপডেটের সময় ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩