
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশী বাঁধার মুখে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বিএনপি।
সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সংসদ বিলুপ্ত ও একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের ভাসানী হলের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে পুলিশ বাধা দিলে শহরের বেপারীপাড়া এলাকায় গিয়ে সমবেত হয় নেতাকর্মীরা।
সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোড় এলাকায় পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশি বাধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করে বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস




















