ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

লালমোহন বাংলা বাজার মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৪০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” প্রতিপাদ্যে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুগরিয়া বাজারের রোড অতিক্রম করে মাদ্রাসায় এসে শেষ হয়। র‌্যালিতে মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করে। র‌্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল মান্নান লিটন, জাহিদুল ইসলাম দুলাল, মাও: হেলাল উদ্দিন, মাও: আল এমরান প্রমূখ।

আলোচনায় বক্তরা বলেন, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিশ্বের ১০০টি দেশে প্রতি বছর আজকের দিনে এই দিবসটি পালিত হয়।

আলোচনায় শিক্ষকগণ আরো বলেন,  শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদের মান মর্যাদা সবার উপরে হওয়া উচিত। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করার জন্য বর্তমান সরকারের প্রতি তারা অনুরোধ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাহাবুবুর রহমান, খালেদা আক্তারী, ফরিদা ইয়াসমিন শিমু, আবু তাহের, হাসান শাহাজাদা, রিয়াদ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন বাংলা বাজার মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেটের সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩