ভিয়েনা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠির আদালতে ২১ বছরের পুরাতন মামলাগুলি যাচাই-বাছাই করা হচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ১০২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের রক্ষিত ২০০৭ সালের পূর্বের মামলাগুলি সংখ্যা ও যাচাই-বাছাই করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতি সপ্তাহে ছুটির দিনে ধানসিড়ি মিলনায়তনে বসে বাছাই কাজ করছে।

১৯৮৪ সাল থেকে আদালত জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট কোর্ট পরিচালিত হচ্ছিল এবং ২০০৭ সালে বিচারবিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করা হয়। এই সময় ২০০৭ সালে যে মামলাগুলি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতগুলিতে বিচারাধীন ছিল সেই চলমান মামলাগুলি নিয়েই বিচারবিভাগ বিচারিক কাজ শুরু করে। এ সময় ১৯৮৪-২০০৭ সাল পর্যন্ত যেসকল মামলা খারিজ হয়েছে বা রায় প্রদান করা হয়েছে সেইসকল মামলাগুলি নির্বাহী বিচারবিভাগে রয়েছে।

১৯৮৪-২০০৭ সালের মধ্যে নির্বাহী বিভাগের ম্যাজিষ্ট্রেট আদালত থেকে রায় দেয়া হয়েছিল সেইসকল মামলাগুলি বাছাই করে আলাদ করা হচ্ছে এবং যেসকল মামলা খারিজ হয়ে তামাদি হয়েছে সেইসকল মামলা পৃথক করা হচ্ছে। একটি সূত্রে জানা গেছে রায় দেয়া মামলাগুলি রেজিষ্টার করে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতগুলিতে প্রেরণ করা হবে এবং তামাদি হয়ে যাওয়া মামলাগুলো এসংক্রান্ত একটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কাগজের জঞ্জাল রাখা হবে না ধ্বংস করা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির আদালতে ২১ বছরের পুরাতন মামলাগুলি যাচাই-বাছাই করা হচ্ছে

আপডেটের সময় ০৭:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩