ভিয়েনা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

চরফ্যাসনে দূর্বৃত্তদের হামলায় এক শিক্ষার্থীসহ আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ১০৭ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে ভোগদখলীয় বাগানের সুপারী নিতে বাধা দেয়ায় প্রভাবশালীদের হামলায় ও মারধরের ও বসত ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের এক শিক্ষার্থীসহ দুই নারী আহত হয়েছেন।

রোবার সন্ধ্যায় ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনরা আহত দুই নারীকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন, রাশেদা বেগম(৫০) ও সাবিনা ইয়াছমিন(১৪)। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাশেদা জানান, ওসমানগঞ্জ ইউনিয়নের তার বসত ঘর সংলগ্ন তার ভোদখলীয় বাগান থেকে জোরপূর্বক প্রতিবেশী মো. নবীন সুপরী পেরে নিতে শুরু করেন। এসময় তিনি এবং তার স্কুল পড়–য়া নাতীন তাদের বাধা দেয়। সুপারী নিতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে নবীনসহ তার স্ত্রী মিলি বেগম ও ভাই নিরব সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করেন। তাদের হামলা থেকে বাঁচতে দুই নারী তাদের বসত ঘরে আশ্রয় নিলে প্রতিবেশী নবীনসহ তার দলবল তাদের ঘরে ঢুকে দ্বিতীয় দফায় মারধর ও বসত ঘরে ঢুকে আসবাব পত্র ভাংচুর চালায়। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।

অভিযুক্ত মো, নবীন এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

চরফ্যাসন থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে দূর্বৃত্তদের হামলায় এক শিক্ষার্থীসহ আহত ২

আপডেটের সময় ০৭:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩