ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ৬৩ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। কামাল হোসেন (৪৬) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে। সে বরিশাল গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে সে দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিল। প্রথম পরীক্ষায় সে শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকাল আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উপপরিদর্শক কামাল হোসেন তিন সন্তানের জনক। ১৯৯৭ সালে তিনি পুলিশে যোগদান করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের এডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি নজরুল ইসলাম এনডিসি জানিয়েছেন।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। ইসিজি করা অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি জানিয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেটের সময় ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩