ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ‘মাদক-ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে শপথ’ নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম।

শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছিল- ‘আমরা মাদক সেবন করি না-করবো না, আমরা বাল্য বিয়ে রুখে দিবো ও ইভটিজিং সামাজিক ব্যাধি, তাই আমরা ইভটিজিং করবো না’ এ ধরনের সামাজিক সচেতনতামূলক নানা স্লোগানের প্লাকার্ড।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন এবং লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদক-ইভটিজিং-বাল্যবিয়েকে না বলে শিক্ষার্থীদের শপথ

আপডেটের সময় ১০:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩