ভিয়েনা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন

পটুয়াখালীতে এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৫৫ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম রুমে প্রধান অতিথি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপের উদ্বোধন করেন।এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন  এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ ইব্রাহীম।
এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েরা সমাজের বোঝা নয় বরং তারা দেশের সম্পদ। আমরা সবসময় তাদের পাশে আছি। এছাড়া এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে চাইলেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান প্রমুখ।

মো:ইউসুফ/ইবিটাইমস 

জনপ্রিয়

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩