ভিয়েনা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে ৪ কোটি ডিম আসছে, প্রতিটির দাম হবে ১২ টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে ডিম আমদানির কথা জানিয়েছিলেন। সেই মোতাবেক ভারত থেকে ৪ কোটি ডিম শিগগিরই বাজারে আসছে । দেশের চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠান হলো, মেসার্স মীম  এন্টারপ্রাইজপ্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিংঅর্ণব ট্রেডিং লিমিটেড। এই ৪টি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই ডিম বাজারে ঢুকলে ডিমের বাজারের অস্থিরতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে ডিম আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে সরকার। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় রোববার দেশের চারটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দিয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে বলে জানা গেছে।

ডিম আমদানির জন্য পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। এগুলো হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়।

উল্লেখ্য, গতকাল কলকাতায় এক হালি মুরগির ডিম বিক্রি হয়েছে ২৬ রুপিতে (৩৪.২৯ টাকা)। প্রতি পিসে যার দাম আসে সাড়ে আট টাকা। বাংলাদেশে এক হালি মুরগির ডিম বিক্রি হবে ৪৮ টাকা।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে ৪ কোটি ডিম আসছে, প্রতিটির দাম হবে ১২ টাকা

আপডেটের সময় ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩