ভিয়েনা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

টাঙ্গাইলে লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৪৬ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে ৬ ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে শহরের ডিসি লেকের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি লেক প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জেলা খাদ্য কর্মকর্তা অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌহালি সরকারি কলেজের প্রভাষক ভিপি আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের এজিএম আব্দুল মজিদ খান, মানিকগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ক্লাবের সদস্য গাজী সালাউদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লায়ন ফিটনেস ক্লাবটি ৬ বছর অতিক্রম করেছে এটা সত্যিই গর্বের বিষয়। আমরা এর সফলতা কামনা করি।
শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

প্রসঙ্গত, সুস্থ দেহ, সুস্থ মন, তারুন্য জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর লায়ন ফিটনেস ক্লাবটি যাত্রা শুরু করে। শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ক্লাবের সদস্য।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেটের সময় ০৪:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩