ভিয়েনা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কৃষক নাজিম আলী হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবি-ইয়োমিকাতার সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম সপ্তাহে এলো ৪ হাজার ৩৯ কোটি রেমিট্যান্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩৯ কোটি ১২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (১০ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের প্রতিদিন ৫ কোটি ২৭ লাখ মার্কিন ডলার করে প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬ কোটি ৭৯ মার্কিন ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ ছাড়া বাংলাদেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবিএল ও রাকাবের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। প্রবাসী আয় আসেনি বেসরকারি বেঙ্গল ও কমিউনিটি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও উরি ব্যাংকের মাধ্যমেও কোনো প্রবাসী আয় আসেনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথম সপ্তাহে এলো ৪ হাজার ৩৯ কোটি রেমিট্যান্স

আপডেটের সময় ০৭:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩