ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহন কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগউপযোগী করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষার বৈষম্য ও সুযোগ সুবিধা দূর করেছেন। এখন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ সমসুযোগ পাচ্ছে।এর অবদান একমাত্র শেখ হাসিনার।মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রসার ভবন তৈরী হয়েছে বর্তমান সরকারের আমলে।

এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ও ল্যাপটপ দিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছেন।পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, জমিয়াতুল মোদারেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও: জাফর আহমেদ, বদপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ আরো অনেকে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি শাওন

আপডেটের সময় ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩