ভিয়েনা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ১০৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় একযোগে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদরাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জানা যায়- লালমোহনে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৭টি, দাখিল মাদরাসা রয়েছে ৪১টি এবং মাধ্যমিক পর্যায়ের প্রাইভেট ২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ পরিস্কার-পরিচ্ছনতা অভিযান চলানো হয়েছে। এ ছাড়া প্রতি সপ্তাহে তিনদিন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিস্কার করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, এই কার্যক্রম চলমান থাকলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা পাবে। এছাড়া এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু মশার প্রজনন বন্ধ হবে বলেও মনে করছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেটের সময় ০৭:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩