ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

পিরোজপুরে নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গনধর্ষন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ৭৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গন ধর্ষনের ঘটনা ঘটেছে । এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করেছেন। ভুক্তভোগী নারীর বাড়ি জেলার পৌর এলাকায়। তিনি পিরোজপুরের একটি এনজিওর কর্মী হিসাবে কাজ করেন।

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, গত বৃহস্পতিবার দুুপুরে পিরোজপুর শহর থেকে কদমতলা এলাকার দিকে যাওয়ার পথে ওই নারীকে তারা জোর করে তুলে নিয়ে ধর্ষন করে। এ সময় তারা ওই নারীর মোবাইল ছিনতাই করে ও মোবাইলে থাকা বিকাশ পাসওয়ার্ড জেনে নেয়। ধর্ষককরা ওই নারীতে তুলে নিয়ে দুই ঘন্টা আটকে রেখে তাকে ধর্ষন করে।

ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন দুুপুরে তিনি ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলে করে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়ক হয়ে শহর থেকে উপজেলার কদমতলা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা এলাকায় পৌঁছলে স্থানীয় আমিন খান ও ইমরান খান নামের দুই যুবক ওই নারীকে বহন করা মোটর সাইকেলটি থামিয়ে তাকে জোর করে মোটর সাইকেল থেকে নামিয়ে ফেলে এবং পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোর করে ওই দুই জনে পালাক্রমে ধর্ষন করে।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের (শুক্রবার বিকাল পর্যন্ত) প্রস্তুতি চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গনধর্ষন

আপডেটের সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩